নবীনগরে ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবাকে সহজলভ্য করতে, গ্রাহকদের সচেতন করে অর্থ লেনদেন, বিভিন্ন প্রকার সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক ফি বা বিল প্রদানে তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও সরকারি বিধি নিষেধ সম্পর্কে জ্ঞান আদান প্রদান করার লক্ষ্যে স্থানীয় গ্রাহকদের সাথে ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইব্রাহিমপুর এতিমখানা গেইটে অবস্থিত ডাচ বাংলা ব্যাংক আউটলেটের উদ্যোগে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সরকার সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা।
বক্তব্য রাখেন ব্যাংকের এরিয়া ম্যানেজার মহসিন হোসেন খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাকির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আলামিন খন্দকার, ইউপি সদস্য নজরুল ইসলাম মজনু প্রমূখ।
বক্তারা ডাচ বাংলা ব্যাংকিং সেবাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজীকরণ বিষয়ে আলোচনা করেন।














