ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আখাউড়ায় প্রবাসী পরিবারের বাড়িতে ফের হামলার অভিযোগ, দেবিদ্বারের এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল চোখের আলো ফেরাতে মনোহরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উৎসবের রঙে সেজে উঠেছে মণিরামপুরের ১০৩ পূজামণ্ডপ চক্রান্ত ও মাছ চুরির প্রতিকার চেয়ে আব্দুস সাত্তারের আকুতি

শিক্ষার্থীদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা ও আনন্দ-উচ্ছ্বাসে দিনভর মুখর ছিল কলেজ ক্যাম্পাস।

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণে মুখর ফতেহাবাদ নায়েব আলী কলেজ

এম,জে,এমামুন
  • আপডেট সময় : ১২:০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭১

এম.জে.এ মামুন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ নায়েব আলী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা ও আনন্দ-উচ্ছ্বাসে দিনভর মুখর ছিল কলেজ ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মেহরাজুল ইসলাম।

কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. আরমান হোসেন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাসুদুর রহমান খোকন। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের সাবেক ডেপুটি জোনাল ম্যানেজার আলী হায়দার মো. হেলাল মুন্সী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের ডিসি প্রতিনিধি মো. আনোয়ার হোসেন তুহিন, ডিসি প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. আশিকুর রহমান এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. রোমানা আক্তার।

নবীনবরণ উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগ ও ক্যাম্পাস সাজানো হয় রঙিন সাজে। সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের পরিচিতি এবং ওরিয়েন্টেশন পর্ব অনুষ্ঠিত হয়।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে পুরো কলেজজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নতুন সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন শিক্ষাজীবন নিয়ে নবাগতদের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের প্রবাসী এইচএম ছাদির হোসেন এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নিজ অর্থায়নে জমি ক্রয় করে তাঁর মরহুম পিতার স্মরণে ২০১৮ সালে ফতেহাবাদ নায়েব আলী কলেজ প্রতিষ্ঠা করেন।

গ্রামের কোলাহলমুক্ত ও মনোরম সবুজ পরিবেশে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে চলছে। প্রতিষ্ঠাতা এইচএম ছাদির হোসেনও কলেজটির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০২০ সাল থেকে কলেজটির শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা ও আনন্দ-উচ্ছ্বাসে দিনভর মুখর ছিল কলেজ ক্যাম্পাস।

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণে মুখর ফতেহাবাদ নায়েব আলী কলেজ

আপডেট সময় : ১২:০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬