ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আখাউড়ায় প্রবাসী পরিবারের বাড়িতে ফের হামলার অভিযোগ, দেবিদ্বারের এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল চোখের আলো ফেরাতে মনোহরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উৎসবের রঙে সেজে উঠেছে মণিরামপুরের ১০৩ পূজামণ্ডপ চক্রান্ত ও মাছ চুরির প্রতিকার চেয়ে আব্দুস সাত্তারের আকুতি

দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ১৩ রানে চ্যাম্পিয়ন মুগসাইর আছুর বাড়ি ক্রিকেট একাদশ

দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল

এম.জে.এ মামুন:
  • আপডেট সময় : ০৮:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭২

এম.জে.এ মামুন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল নোয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ডাবল টিভি কাপ শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সুবিল নোয়াপাড়া বক্তার বাড়ি মসজিদসংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে সুবিল নোয়াপাড়া স্পোর্টিং ক্লাবকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুগসাইর আছুর বাড়ি ক্রিকেট একাদশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুগসাইর আছুর বাড়ি ক্রিকেট একাদশ নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে। জয়ের জন্য ৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সুবিল নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮ রান করতে সক্ষম হয়। ফলে ১৩ রানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আছুর বাড়ি ক্রিকেট একাদশ।

সুবিল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন সুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন আহমেদ। খেলার ধারাভাষ্য ও উপস্থাপনায় ছিলেন দেবিদ্বারের পরিচিত ধারাভাষ্যকার রাশেদুল আল আমিন রাসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ মাস্টার, হাজী খোরশেদ আলম, মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু আহম্মেদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, হাজী আমির হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

সুবিল নোয়াপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনায় দায়িত্ব পালন করেন মো. রাকিব সরকার, মো. হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম, মো. শাহাবুদ্দীন সরকার, মো. রাকিবুল ইসলাম, মেহেদী তালুকদার ইমন, ফয়সাল ইসলাম ইমন, মো. লোকমান হোসেন ও মো. জাবেদ হাসান।

খেলা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

স্থানীয় যুবসমাজের এমন ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ১৩ রানে চ্যাম্পিয়ন মুগসাইর আছুর বাড়ি ক্রিকেট একাদশ

দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল

আপডেট সময় : ০৮:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬