ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দেবিদ্বারে কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আখাউড়ায় প্রবাসী পরিবারের বাড়িতে ফের হামলার অভিযোগ, দেবিদ্বারের এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল চোখের আলো ফেরাতে মনোহরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উৎসবের রঙে সেজে উঠেছে মণিরামপুরের ১০৩ পূজামণ্ডপ

দেবিদ্বারে কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাফেজদের সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত, মুগ্ধ শ্রোতারা

দেবিদ্বারে কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম,জে,এমামুন
  • আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬১

এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এগারগ্রাম বাজারসংলগ্ন পশ্চিম পোমকাড়ায় সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে আবুল হোসেনের বাড়িতে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ক্বারী আবু হানিফ (দা.বা.)।

বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন সাহেবাবাদ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবদুর রউফ সালেহী এবং সুবিল নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ ক্বারী আলহাজ্ব হযরত মাওলানা আবুল বাশার আল হুসাইনী। এ ছাড়া মাহফিলে উপস্থিত অন্যান্য আলেম-উলামাও তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল পবিত্র কোরআন তিলাওয়াত। মাত্র আট মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী এবং বাংলাদেশের বেসরকারি মাদ্রাসাগুলোর আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মো. আব্দুল্লাহ বিন বাশার সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির রামপাল এলাকার আননূর তাহফীযুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।

এ ছাড়া একই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মোহাম্মদ হোসাইন বিন হানিফ এবং তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মো. হাসান বিন আবু হানিফ মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেন। হাফেজ মোহাম্মদ হোসাইন বিন হানিফ ঢাকার খিলগাঁওয়ের পূর্ব নন্দীপাড়ার বাইতুল আমান মদিনাতুল উলুম মাদ্রাসার এবং হাফেজ মো. হাসান বিন আবু হানিফ কুমিল্লার দেবিদ্বারের রসূলপুর দারুস সুন্নাহ আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

মাহফিলটি পরিচালনা করেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির রামপাল এলাকার আননূর তাহফীযুল কুরআন মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফেজ তরিকুল ইসলাম (সাগর)।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন আবুল হোসেনের ছেলে কুয়েতপ্রবাসী মো. রুবেল। মাহফিল শেষে সকল কবরবাসীর রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবিদ্বারে কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাফেজদের সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত, মুগ্ধ শ্রোতারা

দেবিদ্বারে কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬