ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মুরাদনগরে ৩২ বছর হাতে পত্রিকা নিয়ে মানুষের দুয়ারে, না ফেরার দেশে নিতাই সাহািম সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দেবিদ্বারে কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আখাউড়ায় প্রবাসী পরিবারের বাড়িতে ফের হামলার অভিযোগ, দেবিদ্বারের এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা দেবিদ্বারে ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এম,জে,এমামুন
  • আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৮

এম.জে.এ মামুন:
সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং নির্যাতন-হয়রানি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ সভা শেষে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিনিয়র সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং সাংবাদিক শফিউল আলম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, বিএমএসএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, কমিটির কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মো. মনোয়ার হোসেন ও মো. আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক আক্কাছ আল মাহমুদ হৃদয়।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, “আমাদের সবাইকে নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। শুধুমাত্র কথার ফুলঝুরি ছড়িয়ে সাংবাদিকতা পেশার উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বাস্তব উদ্যোগ, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা।”

তিনি বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের পেশা নয়; এটি জনস্বার্থ রক্ষা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার ও সমস্যার কথা সমাজের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় শুধু একটি সংগঠন গঠন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সংগঠনের কার্যক্রমকে বাস্তবমুখী করতে হবে। কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে পড়লে তাঁর পাশে দাঁড়ানো, ঘটনার প্রতিবাদ জানানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

আহমেদ আবু জাফর সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, পেশাগত মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে সম্মিলিত অবস্থান থাকা প্রয়োজন। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যের সত্যতা যাচাই এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মধ্য দিয়েই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করা সম্ভব।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজ করে থাকেন। এ সময় তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখা জরুরি। সাংবাদিকদের ওপর নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানির অভিযোগ উঠলে তা যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং নৈতিক সাংবাদিকতার চর্চা জোরদার করাও সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। নবগঠিত উপজেলা কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক আজকালের খবর-এর দেবিদ্বার প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি ফারুক হোসাইন জনি, ঢাকা নিউজ-এর প্রতিনিধি এ কে এম মিজানুর রহমান কাউছার, ডা. মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন এবং অ্যাডভোকেট আনিসুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাহিদ হাজারী। গীতা পাঠ করেন ভজন সাহা। পরে সম্মিলিতভাবে জাতীয় সংগীত ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দলীয় সংগীত পরিবেশন করা হয়।

সভা শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ২১ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা কমিটি ঘোষণা করেন।
কমিটিতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি এ আর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য পদধারীরা হলেন—সহসভাপতি ময়নাল হোসেন (ভিপি), দৈনিক মুক্ত খবর; যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাজারী, দৈনিক জবাবদিহি; সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন জনি, দৈনিক ইনকিলাব; সহসাংগঠনিক সম্পাদক এম এ হালিম, দৈনিক বাংলার আলোড়ন; দপ্তর সম্পাদক মনির মোশাররফ, দৈনিক নাগরিক ভাবনা; অর্থবিষয়ক সম্পাদক ডা. মো. শাহিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম মিজানুর রহমান কাউছার, ঢাকা নিউজ; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শিক্ষক মো. শাখাওয়াত হোসেন; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আনিছুর রহমান খান; সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. শাহ জালাল; শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক; পরিবেশবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দিন প্রতিদিন; মামলা ও নির্যাতন মনিটরিং সেলের দায়িত্বে বিল্লাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার; এবং জরুরি সহায়তা ও চিকিৎসাবিষয়ক দায়িত্বে ডা. মাসুদ হাসান।

নির্বাহী সদস্য করা হয়েছে আব্দুল আউয়াল, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এবং আব্দুল আলিম, ফেইস দ্য পিপল নিউজ-এর প্রতিনিধিকে।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন এম.জে.এ মামুন, সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক নাগরিক ভাবনা; রাসেল সরকার, দৈনিক মানবজমিন; এবং মামুনুর রশীদ, দৈনিক খবরের আয়না।

নবগঠিত কমিটির মাধ্যমে দেবিদ্বারে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষা, নির্যাতন-হয়রানির ঘটনায় সহযোগিতা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬